মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেল ও মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
রবিবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার ডৌহতলি কান্দাপাড়া নামক স্থানে তারাকান্দা-ধৌবাউড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, মটরসাইকেল চালক তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই গ্রামের মৃত আমীর হোসেন এর পুত্র সিরাজুল ইসলাম (৪৯), মটরসাইকেল আরোহী ধৌবাউড় উপজেলার জাঙ্গালিয়া পাড়া গ্রামের সবুজ মিয়ার পুত্র মোশারফ হোসেন (২১)। এছাড়াও নজরুল ইসলাম (২৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী কে চিকিৎসার জন্য তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াজেদ আলী জানান, তারাকান্দা থেকে ভাড়াই চালিত একটি মোটরসাইকেল দুই জন আরোহী নিয়ে যাওয়ার সময় উপজেলার ডৌহতলি কান্দাপাড়া নামক স্থানে তারাকান্দা-ধৌবাউড়া সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছে। এছাড়াও একজন মটরসাইকেল আরোহী আহত হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনায় নিহত দুই জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।