কাপাসিয়ায় নদী পাড়ের মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

শেয়ার করুন :

সাইফুল ইসলাম,গাজীপুর জেলা প্রতিনিধি।।

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী পাড়ের মাটি বিক্রি করার অপরাধে আরিফ খাঁন (৪৫) নামে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (৫ মার্চ ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এ-বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান জানান, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে শীতলক্ষ্যা নদীর পাড়ের সরকারি খাস জায়গা থেকে মাটি উত্তোলন ও বিপননের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একই গ্রামের শামছুদ্দিন খানের ছেলে আরিফ খানকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *