আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে ভর্তির পরীক্ষায় (সেকেন্ড টাইম) জাতীয় মেধা তালিকায় স্থান পেয়ে রাঙ্গামাটি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন সামিয়া ইসলাম অর্থী।
অর্থী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মো: সাজ্জাতুল ইসলাম ও বেসরকারি ঋণদান সংস্থা আশা’র সিনিয়র লোন অফিসার ঝরনা সুলতানার মেয়ে।
অর্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫-সহ গত শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার ভর্তির সুযোগ হয়েছিলো। বর্তমানে অর্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। দুই বোন ও এক ভাইয়ের মাঝে সে দ্বিতীয়। তার বড় বোন সানজিদা ইসলাম তাইতী গণিতে অনার্স শেষ করে বর্তমানে এম,এসসিতে অধ্যায়নরত। ছোট ভাই তোয়াসিন এবার এসএসসি পরীক্ষার্থী।
সাংবাদিক সাজ্জাতুল ইসলাম ও তার পরিবার সন্তানদের উচ্চ শিক্ষার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।