রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাঞ্চন মিয়া (৩৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরি সাকিনস্থ হযরত শাহ সুফি শামসুদ্দিন (রহ:) লেংটা বাবা মাজারের সামনে রাস্তার থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে কাঞ্চন একজন পেশাদার মাদক কারবারি। কাঞ্চন ঘাগড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান খান জানান, গ্রেপ্তারকৃত যুবককে মাদক দ্রব্য আইনের মামলা দিয়ে শনিবার সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।