গফরগাঁওয়ে ৭ দিন মেয়াদী যুব প্রশিক্ষণ কোর্স সমাপনী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ” এ শ্লোগানে ৭ দিন মেয়াদী যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে গফরগাঁও পৌরশহরের শিলাসীর ইমামবাড়ী এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় গরু মোটাতাজাকরণে উপর ৭ দিন মেয়াদী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।
এর আগে গত ১৭ জানুয়ারি সকালে যুব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *