ভালুকায় পাঁচশতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগনেতা শাহরিয়ার হক সজিব তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের সরকারী ভাতার টাকা থেকে সঞ্চয় করে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাগরাপাড়া ঈদগাহ মাঠে বৃহষ্পতিবার (১৮ জানুয়ারী) বিকেলে পাঁচ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।
যুবলীগ নেতা মাজাহারুল ইসলাম, জুবায়ের আহম্মেদ রাজু, শহীদুল ইসলাম মন্ডল, সাইফুল ইসলাম, রাসেল তালুকদার, বদরুল আলমসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ওই সময় উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে বাগরাপাড়ার ষাটোর্ধ্ব রেনু বালা বলেন, শীতের রাতে গায়ে দিয়ে ঘুমানোর মতো তার কোন গরম কাপড় ছিলো না। কম্বলটা পাওয়ায় তার অনেক উপকার হয়েছে। এখন থেকে তিনি কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারবেন। একই গ্রামের আবুল হোসেন জানান, তাঁর কোন শীত বস্ত্র ছিলো না। সজিবের দেয়া কম্বল পেয়ে তিনি খুবই খুশি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *