ভালুকায় অটোরিক্সা থেকে পড়ে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বোনের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারীচালিত অটোরিক্সা থেকে পড়ে ট্রাকচাপায় হেনা আক্তার (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছেন। তিনি গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। বৃহষ্পতিবার (১৮ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় বিএসবি মিলের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে।
স্থাণীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের বোনের বাড়ি বেড়ানো শেষে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ব্যাটারীচালিত অটোরিক্সাতে করে বাড়ি ফিরছিলেন হেনা আক্তার। পথিমধ্যে মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত বিএসবি মিলের সামনে অটোক্সিা থেকে মহাসড়কের উপর পড়ে যান তিনি। এসময় পেছন দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এতে, হেনা আক্তার ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে জানতে ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমানের সরকারী মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *