গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও- হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের শিলাসী গ্রামে স্বপ্নপুরী রেস্টুরেন্টের সামনে বৃহস্পতিবার রাতে ড্রাম ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (২০) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা গেছে। তিনি গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকুন্দ গ্রামের মোঃ শাহাবুদ্দিনের ছেলে। এবং গফরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় রাওনা ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম সড়ক দুর্ঘটনায় সত্যতার নিশ্চিত করে বলেন, কলেজ শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *