নান্দাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের চাপায় পুলিশের এক উপসহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
নিহতের নাম নুর আহমেদ (৪৫)। তিনি নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় নুর আহমেদ মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে।

নুর আহমেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার পুলিহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। প্রায় তিন বছর যাবত তিনি নান্দাল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, নুর আহমেদ থানা থেকে মোটরসাইকেলযোগে চর বেতাগৈর যাচ্ছিলেন। পথিমধ্যে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নুর আহমেদ মারা যান। মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *