গফরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন চলছে। রোববার সকাল ৮টা থেকে ১’শ ১১টি কেন্দ্রে এ ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে সকালের দিকে শীতের কারনে ভোটার উপস্থিতি কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি।
উপজেলার সালটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৌরশহরের খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ শিশু নিকেতন গেলে দেখা যায় সেখানে ভোটারের উপস্থিতি ভালো।
গফরগাঁও আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৪৬ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯৪ হাজার ৬১৬ জন আর মহিলা ১ লাখ ৮৮ হাজার ৩২৮ জন।
কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের অনেকগুলো টিম মাঠে কাজ করছে। এছাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *