দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ভোট দিয়ে নির্বাচন সফল করুন –অ্যাড. নূরুল ইসলাম খান

শেয়ার করুন :

ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ইসলামী গণতান্ত্রিক পার্টির  মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন,  বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ যখন দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন এ অগ্রযাত্রাকে থামিয়ে দিতে আসন্ন নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র ও দেশের সার্বিক  অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামীকাল ৭ জানুয়ারী নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে নির্বাচনকে সফল করুন।
আজ শনিবার (৬ জানুয়ারী) সকাল ১১টায় মতিঝিলে ইসলামী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান  ভোটারদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, রাজনীতি বা আন্দোলনের নামে সহিংসতা, অগ্নিসংযোগ, জনদুর্ভোগ সৃষ্টি করা ইসলামে নিষিদ্ধ। সব ধরনের নাশকতা ও জনদুর্ভোগের বিরুদ্ধে ইসলামের অবস্থান।
সভায় আরো বক্তব্য রাখেন, দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, জগদীশ সরকার, মাওলানা আনিসুর রহমান, মামুন পারভেজ, যুগ্ম মসচিব মাওলানা শামসুল ইসলাম, শীলা হালদার,  সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, প্রচার সম্পাদক মাহমুদ সালেহীন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর প্রমুখ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *