গফরগাঁওয়ে নৌকা প্রতীকের পক্ষে মহিলা আওয়ামীলীগের মিছিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপি পক্ষে নৌকা প্রতীকের ভোট চেয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও পৌর যুব মহিলা লীগ মিছিল ও পথসভা করেছেন।
গতকাল বুধবার (৩ জানুয়ারি) বিকেলে গফরগাঁও পৌরশহরের শত শত মহিলা লীগের নেতা কর্মীসহ সাধারণ মহিলা ভোটাররা মিছিলে অংশ নেয়। পরে মধ্যবাজার এলাকায় এক পথসভায়
উপজেলা আওয়ামী মহিলা লীগের আহ্বায়ক রেশমা আক্তার বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা শেখ হাসিনার, এই নৌকা উন্নয়নের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপিকে আবারো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন।
তিনি আরো বলেন, গফরগাঁওয়ে নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে সতর্ক থাকতে হবে। উন্নয়নে ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এসময় উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আরিফা সুলতানা, পৌর আওয়ামী মহিলা লীগের যুগ্ন আহবায়ক নূরজাহান সিরাজী ববি, পৌর আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক মর্জিনা আক্তার, পৌর মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন রত্না, পারভীন আক্তার শত শত মহিলা অংশ নেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *