গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ৩৩ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এসব ভোট কেন্দ্রে পুলিশ- আনসার সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিশেষ রজনদারি রাখা হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।ভোটারদের নিরাপত্তা এবং যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোট কেন্দ্রে বাড়ানো হবে ষ্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ টিমের সংখ্যা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, উপজেলার গফরগাঁও থানা এবং পাগলা থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরেজমিন তদন্ত করে ১১১ টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ৭৩ টি কেন্দ্রের তালিকা করেছেন। গফরগাঁও থানায় ৫৩ টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৩ টি, ঝুঁকিপূর্ণ ১১ টি এবং সাধারণ ভোট কেন্দ্র ১৯ টি। পাগলা থানায় ৫৮ টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৭ টি, ঝুঁকিপূর্ণ ২২ টি এবং ১৯ টি সাধারণ ভোট কেন্দ্র রয়েছে।
##