প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২, ২০২৪ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ

Spread the love
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান ও ভোটকেন্দ্রে না যাওয়ার দাবিতে মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সদস্য আব্দুল রউফ, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ছালাম, ওলামাদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ন আহবায়ক মাওলানা মফিজুর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৌমিক হাসান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক পিয়াস মাহমুদ শুভ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সজীব, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, নাজমুল আলম বাদল, আহসান শেখ, শরিফ হাসান, হামিদুল রহমান শ্যামল ও হাসিব আল হানিফ প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com