ভালুকায় নৌকার নির্বাচনী অফিসে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননা ও গুলিবর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় নৌকার নির্বাচনী অফিসে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননা, মারপিট এবং গুলিবর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাতে নৌকার প্রার্থী আলহাজ্ব কাজিন উদ্দিন আহমেদ ধনুর বাসায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সম্মেলনটি করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে শুনান, নৌকার কর্মী মো: আদনান খান। তিনি বলেন, ৩০ ডিসেম্বর শনিবার রাতে ধলিয়া বাজারে তাদের নৌকার নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আব্দুল ওয়াহেদের লোকজন হামলা চালায় এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে। সন্ত্রাসিরা এসময় জাহাঙ্গীর (৩৫) ও হাসান (২৮) নামে তাদের দুইজন কর্মীকে মারধরসহ পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি করে। পরে মহুরমুহু গুলিবর্ষন করে চলে যায়। এ ঘটনায় নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো: ফজলুল আমিন লিটন বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে আরো শতাধিক লোকের নামে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা ওমর হায়াত খান নঈম, মাহবুব ও ধীতপুর ইউপি চেয়ারম্যান শারফুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *