গফরগাঁওয়ে জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগকালে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক নাজমুল হক গফরগাঁও উপজেলায় বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন।
গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন এবং বাজারের বিভিন্ন দোকানে ব্যবসায়ীসহ বাজারে অবস্থানরত ভোটারদের সাথে তিনি কুশল বিনিময় করেন। সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামের প্রয়াত সোহরাব মহাজনও আফাজ মহাজনের বাড়ী সংলগ্ন মার্কেট ও এলাকায় গণসংযোগ করেন তিনি।
অপরদিকে শুক্রবার গফরগাঁও গ্রামের পাচপাই বাজার জামে মসজিদে অর্ধ সহস্ত্রাধিক মুসল্লীদের সাথে জুম্মা নামাজ আদায়  ও নির্বাচনে সার্বিক ভোট প্রদানের গুরুত্ব শীর্ষক বক্তব্য প্রদান ও লাঙ্গলের জন্য  জন্য ভোট প্রার্থনা করেন তিনি। পরে গড়াবের ঈদগা মাঠ সংলগ্ন মসজিদের মুসল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিকেলে দুগাছিয়া গ্রামের লোকজনের সাথে কুশল বিনিময় করেন। বৃহস্পতিবার পৌরসভার তেজপাতা মার্কেট, সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া মোড় মার্কেট, যশরা ইউনিয়নের করুণা বাজার, রসুলপুর ইউনিয়নের কাউয়া কালী বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং লাঙ্গল প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। এসময় গফরগাঁওবাসীর সার্বিক উন্নয়নে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। দলীয় নেতা কর্মীরা এসময় তার সাথে উপস্থিত ছিলেন। গণসংযোগ কালে সকল শ্রেণীর পেশা মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি।
রাতে পৌর শহরের জামতলা মোড়ে লাঙ্গলে নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী করণীয় শীর্ষক মতবিনিময় সভা অংশ নেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *