রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে সকল অফিসার ফোর্সের সহিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গফরগাঁও থানা পুলিশ এর আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁঞা, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন।
মতবিনিময় সভায় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খান, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খাইরুল বাশার, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন, পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না সহ গফরগাঁও ও পাগলা থানার সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।