গফরগাঁওয়ে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভোট গ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা নির্বাচন অফিস আয়োজনে এবং গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে বলেন, ”আপনারা নির্বাচনের প্রধান ব্যক্তি। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান তিনি।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম , গফরগাঁও থানার ওসি মোঃ শাহীনুজ্জামান খান, গফরগাঁও উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার
১’শ ১১টি কেন্দ্রের ২ হাজার ৪ শত ২৪ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!