রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ -১০ আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে গফরগাঁওবাসী আবারও নৌকায় ভোট দিয়ে গফরগাঁও আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবে এবং ক্ষমতায় আনবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকের বদলে যাওয়া বাংলাদেশ যাদের সহ্য হয়না তারা নাশকতা সন্ত্রাস করে দেশ ধবংসের খেলায় মেতে উঠেছে। শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট বিপ্লব ঘটিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে।
গতকাল বুধবার বিকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বাশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ -১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেলের নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
টাঙ্গাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাহ উদ্দিন পলাশের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বক্তৃতা করেন টাঙ্গাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর, ইউনিয়ন ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।
সভায় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক , ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপন, গফরগাঁও ইউপি চেয়ারম্যান সামছুল আলম খোকন, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম প্রমুখ। সভায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।