রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উস্থি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। উস্থি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিউল বাশার মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।
তিনি বলেন, আমার পিতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনবার নৌকা মনোনয়ন দেন। আপনাদের ভোটের তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। পিতার মতোই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো গফরগাঁও আসনটি শেখ হাসিনাকে উপহার দিবেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণের জন্য। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দেশে উন্নয়ন হয়। তাই এই উন্নয়ন ধারা কে অব্যাহত রাখতে নৌকা মার্কায় প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম কুমার , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উস্থি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নাদিরুজ্জামান, সদস্য মনির হোসেন মহসিনসহ আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতারা প্রমূখ। পথসভায় আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী, হাজার হাজার নারী ও পুরুষ ভোটার ও সকল শ্রেণি পেশার সমর্থক উপস্থিত ছিলেন।