আধুনিক গফরগাঁও গড়তে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক নাজমুল হকের

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনকে স্মার্ট ও উন্নয়নের আধুনিক শহরে রূপান্তরে দল-মত নির্বিশেষে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ নাজমুল হক।
গত সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী দত্তের বাজারের বিভিন্ন মহলে লোকজন, মার্কেটে অবস্থিত দোকানদার ও বিভিন্ন ক্রেতা ও ভোটারদের সাথে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। এছাড়াও রাতে গফরগাঁও ইউনিয়নের সোনা মিয়ার বাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে গণ সংযোগ করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ নাজমুল হক। এ সময় তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ৯ বছরের শাসনামলের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে জাতীয় পার্টির মার্কা লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ারও আহ্বান জানান। পরে রাত সাড়ে ৮ টা দিকে পৌরশহরে প্রধান নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজের লোকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন।
বিভিন্ন বাজার ও গনসংযোগকালে এসময় তার সাথে পৌর জাতীয় পার্টি সভাপতি হেলাল ফকির, পৌর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন, উপজেলা কৃষক পার্টি সভাপতি আক্তার হোসেন, সমির হোসেন, মেহেদী হাসান সোহেল, মোঃ আজিজুল হক, সহকারী অধ্যাপক মোঃ হানিফ, মোঃ উজ্জ্বল, মোঃ মোফাসেল ভেন্ডারসহ উপজেলা ও ইউনিয়ন জাপা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!