গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুল বারীর ইন্তেকাল 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও বাজারের বিশিষ্ট  ব্যবসায়ী, বারী প্লাজারে স্বত্বাধিকারী শিলাসী গ্রাম নিবাসী হাজী মোঃ আব্দুল বারী ওরফে বারেক হাজী (৮৮) গত শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
বাদ যোহর শিলাসি গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে গফরগাঁও বাজার সমিতির সভাপতি মোঃ মঞ্জুর মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবুল ও গফরগাঁও পৌরসভায় প্যানেল মেয়র মোঃ শাহজাহান সাজু শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!