প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৪, ২০২৩ সময়ঃ ১০:৪৭ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহ ১৫৬, ভালুকা-১১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এম, এ ওয়াদের (ট্রাাক প্রতীক) একটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার পাড়াগাঁও মিনহা মার্কেট। ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে প্রার্থীর কর্মী সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেছে। ঘটনাস্থল পরির্দশন করেছে আইন শৃংখলা বাহিনী। স¦তন্ত্র প্রার্থী এম, এ ওয়াহেদ রিটারিং কর্মকর্তা নিকট অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নির্বাচনী ক্যাম্পের দায়িত্বে থাকা আবুল হুসেন জানান, উপজেলার পাড়াগাঁও মিনহা মার্কেটে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের (ট্রাক প্রতীক) পক্ষে নির্বাচনী ক্যাম্প বিকাল থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত কর্মী সমর্থকেরা নির্বাচনী প্রচার প্রাচরনা চালিয়ে ঘরে তালা দিয়ে তারা চলে যান। পরে রাত ৩ টার দিকে জানতে পারেন, তাদের ক্যাম্পে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, ঘরে থাকা বিপুল সংখ্যক চেয়ার টেবিল ও অন্যান্য মালামালসহ ক্যাম্পটি পুড়ে গেছে। ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবীতে রোববার (২৪ ডিসেম্বর) সকালে প্রার্থীর পক্ষের লোকজন ও নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। নির্বাচনী পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে স্থানীয়রা জানান।
স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) এমএ ওয়াহেদ সংবাদ মাধ্যকে জানান, উপজেলার পাড়াগাঁও মিনহা মার্কেট এলাকায় অবস্থিত তার একটি নির্বাচনী ক্যাম্প রাতের আঁধারে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অভিযোগ দেয়ার কথা, তবে তিনি এখনো হাতে পাননি।

