রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকায় প্রতীকে পথসভাটি অবশেষে জনসভায় রুপান্তরিত হয়েছে। সভায় জনতা ঢল নামে। এছাড়াও সভায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নৌকায় প্রতীকে পথসভায় গফরগাঁও আসন থেকে তৃতীয়বারের মতো মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, আমার মরহুম পিতা আলতাফ হোসেন গোলন্দাজের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেও তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। তাই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আবারো গফরগাঁও আসনটিকে প্রধানমন্ত্রীকে উপহার দিব।
তিনি আরো বলেন, সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে সবজি ব্যবসায়ী আসলাম বিএনপি- জামাতের সন্ত্রাসীদের ট্রেন নাশকতায় প্রাণ দিল। সন্ত্রাস ও নৈরাজ্য করে দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পারবে না।
পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহীন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী কৃষকলীগের যুগ্ন আহবায়ক আঞ্জুমানে সারোয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।