ভালুকা ছাত্রলীগের নয়া কমিটি ঘোষণায় আনন্দ শোভাযাত্রা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়ায় বৃহস্পতিবার বিকালে কয়েক’শ মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার নাছির গøাসের সামনে থেকে শুরু করে ভালুকা যুবলীগ অফিস এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আগামী এক বছরের  মোঃ শামীম আহমেদকে সভাপতি ও আফসানুল ইসলাম খান রাফিকে সাধারণ সম্পাদক করে ওই কমিটির অনুমোদন দেয়া হয়।
সংক্ষিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মকবুল হোসেন পাঠান, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম ও উপজেলা যুবলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক জনম মিসরী। উপজেলা ছাত্রলীগের নয়া কমিটির সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি প্রমূখ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *