রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি -জামায়াতকে মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় পক্ষে কাজ করতে হবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আবারো নৌকা মার্কা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কার ভোট দিয়ে শেখ হাসিনাকে নৌকা প্রতীকে গফরগাঁও আসনটি উপহার দিন।
গতকাল বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া বাজার মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন টিটুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মুনসুর, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাদিউল ইসলাম, সালটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।