গফরগাঁওয়ে জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক নাজমুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী,  উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মোঃ নাজমুল হক।
আজ বৃহস্পতিবার ও বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহরের ষ্টেশন রোড, কলেজ রোড, জামতলা মোড়, মধ্যবাজার, বিভিন্ন বিপণি বিতান, শিবগঞ্জ রোড, পাটমহল, চাঁদনী মোড় এলাকায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় অধ্যাপক মোঃ নাজমুল হক পৌরশহরের ব্যবসায়ী ও জনগণের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি অবহেলিত মানুষের উন্নয়নের জন্য কাজ করার কথা ব্যক্ত করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টি সভাপতি হেলাল ফকির, পৌর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন, উপজেলা কৃষক পার্টি সভাপতি আক্তার হোসেন,
সমির হোসেন, মেহেদী হাসান সোহেল, মোঃ আজিজুল হক, সহকারী অধ্যাপক মোঃ হানিফ, মোঃ উজ্জ্বল, মোঃ মোফাসেল ভেন্ডার সহ আরো অনেকেই প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *