প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২০, ২০২৩ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শামিম আহমেদকে সভাপতি ও আফসানুল ইসলাম খান রাফিকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া ওই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে মোঃ খলিলুর রহমান, আসাদুজ্জামান আসাদ, মুমিনুল ইসলাম, জনি আহমেদ সোহাগ, মজিবুর রহমান নাহিদ, মোঃ বদরুল হাসান, সাখাওয়াত হোসেন মন্ডল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রুবেল, রায়হান সরকার, মুহাইমিনুল ইসলাম মোবিন, সেলিম রেজা, রাজু আহমেদ, মিজানুর রহমান মিজান, মোঃ রাহাত মুন্সি, মোঃ কাউছার আহমেদ, পলাশ সরকার ও মাহমুদুল হাসান সুমনকে।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে, মাহমুদুল হাসান শাকিল, সামিউল বাসির সাগর, খোকন সরকার, মুন্তাছিম বিল্লাহ রাহাত, অনিক হাসান ও মারুফ হাসান পুলক এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, মাজাহারুল ইসলাম সুমন, সৈকত আহমেদ সেজান, মাজহারুল ইসলাম ফয়েজ, হিমেল হাসান ইমন,আনোয়ার হোসেন সাগরকে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com