রফিকুল ইসলাম খান, গফরগাঁও।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কায় প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এর সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার ২৭ নং শিলাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল।
তিনি তার বক্তব্যে বলেন, আমাকে আপনারা নৌকা প্রতীকে বিপুল ভোটে একবার উপজেলা চেয়ারম্যান এবং দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আবারো আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে গফরগাঁও আসনটি তৃতীয়বারের মতো শেখ হাসিনাকে উপহার দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলালের পরিচালনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌরসভার প্রথম সাবেক মেয়র মোঃ মনজুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ।
এর আগে বিকেল তিনটায় তিনি তার প্রয়াত বাবা গফরগাঁওয়ে একবার উপজেলা চেয়ারম্যান এবং তিন তিনবারের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজ এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।