ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী ও ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে এবং অর্থনীতিকে শক্তিশালী করে বাংলাদেশ যখন দ্রুত উন্নত দেশ হবার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে তখন এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নানামুখী দেশী ও বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এসব সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকেই বিজয়ী করার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আজ ১৬ ডিসেম্বর শনিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারস্থ জাতীয় স্মৃতি সৌধে প্রগতিশীল ইসলামী জোটের পক্ষ থেকে জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানাতে পুস্প স্তবক অর্পণ করার পূর্বে প্রদত্ত বক্তব্যে এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান একথা বলেন।
এসময় জোটের অন্যতম কো- চেয়ারম্যান ও শরীক দল বাংলাদেশ তরীকত ফ্রন্টের চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।