প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৮, ২০২৩ সময়ঃ ৫:২৯ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)-
ময়মনসিংহের ভালুকায় বিএনপি, যুব ও ছাত্রদলের আরো ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা  হলেন, বিএনপি নেতা আরব আলী, যুবদল নেতা ছাইফুল ইসলাম প্রদীপ, যুবদলের সিদ্দিকুর রহমান, মো. কামাল উদ্দিন, বোরহান উদ্দিন, মুর্তুজা বশির ও ছাত্রদল নেতা আজাহারুল ইসলাম সৌরভ। ভালুকা মডেল থানা পুলিশ গত শুক্রবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। ভালুকা মডেল থানার বিষ্ফোরক আইনের মামলায় শনিবার (২৮ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে গত দু’দিনে ভালুকায় বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।  ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com