গফরগাঁওয়ে বিএনপির ৩ নেতাকর্মী আটক

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে গফরগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে  তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের বিএনপি কর্মী রমজান আলী(৫৪), রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের বিএনপি কর্মী জালাল মিয়া (৩৭) ও রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ আল আসফারী (২৩)।  আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, আগের নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা থানার আগের নাশকতার মামলার আসামি। আজ শনিবার দুপুরে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!