ভালুকায় উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়কসহ গ্রেফতার ৫

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়কসহ যুব ও শ্রমিক দলের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ভরাডোবা গ্রামের মো. আনিছুজ্জামান, ওয়ার্ড বিএনপি নেতা আখালিয়া গ্রামের আবুল হোসেন, মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলনেতা গাদুমিয়া গ্রামের মো. মিনহাজ উদ্দিন, যুবদল নেতা ভান্ডাব গ্রামের বাবুল হোসেন ও শ্রমিকদল নেতা জামিরদিয়া গ্রামের আবদুল বাতেন। গত বৃহষ্পতিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ভালুকা মডেল থানার একটি বিষ্ফোরক ও দন্ডবিধির মামলায় গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!