ভালুকায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)||
চার মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হযরত আলীকে (৬০) গ্রেফতার করেছে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ। ঢাকার শাহবাগ এলাকা থেকে গতকাল বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হযরত আলী উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আবদুল হেকিমের ছেলে। আগামীকাল তাকে আদালতে পঠানো হবে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানার এসআই আরিফুল ইসলাম ও এএসআই পাইলট ভৌমিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহষ্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকার শাহাবাগ জনতা ব্যাংক এলাকা থেকে গ্রেফতার করে।
ভালুকা মডেল থানার এসআই আরিফ জানান, গ্রেফতারকৃত হযরত আলী চেক জালিয়তির চারটি মামলায় এক বছর করে চার বছরের সাজাপ্রাপ্ত আসামী।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!