গফরগাঁওয়ে অবসরপ্রাপ্ত ব্যাটেনারী (সার্জন) ডাঃ নজরুল ইসলাম আর নেই

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত ব্যাটেনারী (সার্জন) ডাঃ নজরুল ইসলাম (৮৫) আর নেই । বৃহস্পতিবার  বেলা সোয়া ১২ টায় দক্ষিণ লামকাইন গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব লামকাইন ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ডাঃ নজরুল ইসলাম এর মৃত্যুতে লামকাইন ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ এবং শিক্ষক-কর্মচারীগণ গভীর শোক প্রকাশ  করেন।
****


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!