ভালুকায় মাছের খামার থেকে কৃষকের লাশ উদ্ধার

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা-
ময়মনসিংহের ভালুকায় মাছের খামার থেকে ইদ্রিস আলী (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোয়ারী গ্রামের আইড়টেক এলাকায় অবস্থিত মোরাদ সরকার বিপ্লবের মাছের খামার থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ারী গ্রামের মৃত তাহের আলীর ছেলে কৃষক ইদ্রিস আলী মঙ্গলবার সকালে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিন পার হলেও ইদ্রিস আলী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজতে থাকেন। সন্ধ্যায় স্থানীয় লোকজন গোয়ারী গ্রামের আইড়টেক এলাকায় অবস্থিত মোরাদ সরকার বিপ্লবের মাছের খামারে ইদ্রিস আলীর ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে গিয়ে জানা যায়, লোকটি খামারের পানিতে ডুবে মারা গেছে। তাই, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!