গফরগাঁওয়ের পাগলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন শারদীয় দূর্গোৎসব-২০২৩ উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষে উপজেলার পাগলা থানাধীন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করা হয়।
গত মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে গফরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উৎসব আনন্দ মুখর পরিবেশে পালিত হচ্ছে কিনা তা দেখার জন্য পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির ঘুরে দেখেন। এবার উপজেলায় ২৩টি পূজা মন্ডপ রয়েছে।  শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অ-সামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাগলা থানা অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, উপজেলা পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, বিট অফিসার এসআই মদন চন্দ্র সিংহ, এসআই রোমান খান, এএসআই কামরুল ইসলাম, এএসআই জোবায়েদ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!