রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-

“পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যে জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধ কল্পে ময়মনসিংহের নৈতিক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন।
এসময় বক্তব্যে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন
সমবেত শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, দেশে জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং প্রতিনিয়ত বেড়েই চলছে। এক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে ছাত্র সমাজ ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে সবার আগে। তিনি শিক্ষার্থী অভিভাবকদের যেকোন আইনী সহায়তা প্রদান করবে বলে আশ্বস্থ @করেন এবং মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ।
তিনি তার বক্তব্যে বলেন,
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইভটিজিং, মাদক এবং বাল্য বিয়ে নিয়ে সচেতন করতে থানা পুলিশ বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করে আসছে।’শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়।
আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা তাদের পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে।
এসময় গফরগাঁও থানার এসআই সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক -শিক্ষিকা ও তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
###