প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১১, ২০২৩ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় আ’লীগের মনোনয়ন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। গতকাল বুধবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় সিটি গার্ডেনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, কৃষকলীগ নেতার পিতা মো: মোতালেব সরকার, আক্তারুজ্জামান প্রিন্স ও মোতাহার হোসেন রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃ›দ্ব।
কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে ময়মনসিংহ-১১, ভালুকা আসন থেকে আ’লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেন। পরে বর্তমান সরকারের ১৫ বছরের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, তিনি ভালুকার সন্তান হিসেবে সার্বক্ষনিক এলাকার উন্নয়নমূলক কাজসহ জনসাধারণের সুখে দুখে থাকার চেষ্টা করেছেন। ঢাকা থেকে এসে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আশা করি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে ওইভাবেই মুল্যায়ন করবেন এবং আবারো এই আসনটি নেত্রীকে উপহার দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com