গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের তাল গাছের চারা ও বীজ রোপণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আপনজনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তাল গাছ ও তালবীজ রোপণ করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) দিনব্যাপী ’গাছ লাগান পরিবেশ বাঁচান’, ’তালের চারা রোপন করুন, বজ্রপাত থেকে দূরে থাকুন’ এই স্লোগান নিয়ে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে উপজেলার ৯ নং পাঁচবাগ ইউনিয়নের হাইওয়ে সড়কসহ বিভিন্ন স্থানে তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়।
সংগঠনের সভাপতি মুজিবুর রহমান ফরহাদ জানান, বজ্রপাত ঠেকাতে এই উপকারী গাছটি রোপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপাতত ১ হাজার তালবীজ সংগ্রহ করে বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হবে। একই সাথে তাল গাছের চারাও রোপণ করা হবে। সংগঠনের সদস্য ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে বছরব্যাপী এই তালবীজ সংগ্রহ করে রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের এই কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলাব্যাপী বিস্তৃত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন আপনজন সংগঠনের পরিচালক মাসুদুল আল আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ ফয়সাল, নাজমুল হুদা ও সংগঠনের সদস্যবৃন্দ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!