গফরগাঁওয়ে বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষঃ রাস্তা ভেঙ্গে দুর্ভোগে গ্রামবাসী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মুষলধারে বৃষ্টি না হলেও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর।
গত বৃহস্পতিবার সারা রাত মুষলধারে বৃষ্টির পর‌ শুক্রবার ও গতকাল শনিবার একনাগাড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এজন্য গৃহবন্দি অনেক দিনমজুর। তারা বেরুতেই পারেননি কর্মস্থলে।
পাঁচবাগ ইউনিয়নের চরশাখচূড়া এলাকার রাজমিস্ত্রি নয়ন মিয়া কাজে গিয়েও ফিরে এসেছেন বৃষ্টির কারণে। কাজ বন্ধ থাকায় আসেননি আরো অনেক মিস্ত্রি। তিনি বলেন, বৃষ্টির জন্য সকালে কাজে যেতে চাইনি। ছাতা নিয়ে কোনোমতে কাজে উপস্থিত হই, কিন্তু কাজ হয়নি। রিকশাচালক তলু মিয়া বলেন, রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু বাজারে মানুষ খুবই কম। সারা দিন থেকে বৃষ্টি হচ্ছে। এজন্য খুব দরকার ছাড়া কেউ বাইরে বের হয় না। সকাল থেকে এখন পর্যন্ত ৭০/৮০ টাকা রুজি হয়েছে। অপরদিকে স্মরণকালের ভারী বৃষ্টিপাতে চরশাখচূড়া গ্রামের একটি কাঁচা ইটের সলিং রাস্তা ভেঙ্গে যাওয়া গ্রামবাসীর দুর্ভোগে সৃষ্টি হয়েছে। পৌর শহরের অনেক বাসা বাড়িতে পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়। বৃষ্টি অজুহাতে কাঁচামালের ব্যবসায়ীরা তাদের পণ্য দাম বাড়িয়ে দিয়েছে। ফলে নিম্ন ও সাধারণ মানুষ বাজার করতে এসে হিমশিম খাচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!