প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৭, ২০২৩ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় নাজমুল হক (৩৫) নামে এক যুবদল নেতাকে লোহার রড দিয়ে পিটিয়ে একটি পা ভেঙে দেয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আহত নাজমুলকে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ চান্দরাটি গ্রামের পাঠানবাড়ির মসজিদের পাশে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দরাটি গ্রামের সুরুজ মিয়ার ছেলে যুবদল নেতা নাজমুল হকের গরুর খামারে স্থানীয় বাজাইল বিলের পানি উঠে। এতে গরুগুলো গোয়াল ঘরে রাখা সম্ভব হচ্ছিলোনা। শুক্রবার (৬ অক্টোবর) সকালে নাজমুল ওই বিলের মাছচাষী মাইদুল ইসলামকে বিলের পানি নিষ্কাশণের জন্য অনুরোধ করেন। এ সময় উভয়ের মাঝে কথা কাটাকাটিও হয়। রাতে নাজমুল হক বাড়ির পাশে উজান পানিতে মাছ ধরতে গেলে ওঁৎ পেতে বসে থাকা একদল যুবক তার উপর হামলা চালায়। এমনকি রড দিয়ে পিটিয়ে নাজমুলের ডান পা ভেঙে দেয়াসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে আঘাত করে। এ সময় নাজমুলের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল জানান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইদুল ইসলামের নেতৃত্বে মহসিন, মামুন, সাইফুল ও সেলিমসহ ১০/১৫ জনের একদল লোক যুবদল নেতা নাজমুলের উপর হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে নাজমুলের ডান পা ভেঙে দেয় এবং তার হাত পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে আঘাত করে আহত করা হয়। তিনি আরো বলেন, কিছুটা সুস্থ্য হওয়ার পর এ ব্যাপরে আইনী ব্যবস্থা নেয়া হবে।
নাজমুলের চাচা সাবেক মেম্বার নুরুদ্দিন সেখ জানান, নাজমুলের গোয়াল ঘরে মাইদুলের মাছের খামারের পানি উঠে গরুগুলো রাখতে সমস্যা হওয়ায় শুক্রবার সকালে নাজমুলের সাথে খামার মালিকের সামান্য কথা কাটাকাটি হয়। এরই জের হিসেবে রাতে মাইদুলের নেতৃত্বে সিএনজি ও অটোরিক্সায় এসে একদল লোক হামলা চালিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে নাজমুলের ডান পা ভেঙে দেয় এবং হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাত করে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত মাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাজমুল মাছ চুরি করতে আসলে, হাতেনাতে ধরে তাকে গণধোলাই দেয়া হয়েছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মো: কামাল হোসেন জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাননি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com