গফরগাঁওয়ে উস্থি ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উস্থি ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহাবুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উস্থি ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তোতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি রাজু আহাম্মদ বলেন, ইভটিজিং,বাল্যবিবাহ, মাদক,অল্প বয়সে প্রেমে প্রলুব্ধ হয়ে পালানো, আত্মহত্যা প্রবনতা,,পানিতে ডুবে মৃত্যু ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। শিক্ষাই জাতীর মেরুদণ্ড । তিনি আরো বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামীর জাতি গঠনে প্রধান ভূমিকা পালন করবেন ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!