রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় গফরগাঁও সরকারি কলেজ আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে
কলেজ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
গফরগাঁও সরকারি কলেজেরঅর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কে এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।
গফরগাঁও সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক আবু সাঈদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী ও নূরজাহান বেগম আলো । এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফিফা হাসান তৃষা, মানবিক বিভাগের শিক্ষার্থী সাদিয়া হাসিন চৈতী ও মানবিক বিভাগের শিক্ষার্থী রিপা তাসনিয়া প্রমূখ।