গফরগাঁওয়ে খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রীদের সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নবম শ্রেণির ছাত্রীদের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে স্কুল হলরুমে এ অভিভাবক ও সুধী সমাবেশের আয়োজন করে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি স্কুলে অনুপস্থিতি, স্কুল পালানো, ইভটিজিং ও বাল্যবিবাহসহ আরো অন্যান্য বিষয়ে নিয়ে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে বলেন, আপনার সন্তান, আপনার মেয়ে ঠিকমতো স্কুলে আসে কি না , স্কুল শেষে সময় মতো বাড়িতে ফিরছে কি না, সে ঠিকমত পড়াশোনা করছে কি না, তার স্কুলের পড়াশোনায় মনোযোগ কেমন, খারাপ কোন আড্ডা মিশছে কি না, এই সকল বিষয়ে খোঁজ খবর রাখার দায়িত্ব অভিভাবকদের। তাই আগামীতে আপনারা আপনাদের সন্তানের উজ্জল ভবিষ্যৎ বিনির্মাণে আরো যত্নবান হবেন।
শিক্ষার্থীদের বিষয়ে স্কুলের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও সচেতন হতে হবে।
প্রধান অতিথি এ সময় নবম শ্রেণির শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির এ যুগে নিজেকে একজন ভালো ছাত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবীর আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অভিভাবক নাজমুল হক বিপ্লব ও শিক্ষক মন্ডলী প্রমুখ।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *