গফরগাঁওয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামি গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলায় পলাতক ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।
গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ঘাগড়া গ্রামের মোঃ নয়ন (৫৮), মোঃ আলাল উদ্দিন (৫৫),
মহির খারুয়া গ্রামের মোঃ সবুজ মিয়া (৪২), মোঃ রাসেল মিয়া (৩৪), চরআলগী নিধিয়ার চর গ্রামের মোঃ রয়েল মিয়া (২৫)।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পলাতক এ আসামিদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *