গফরগাঁওয়ের পাঁচবাগে উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মাহবুব।
সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন দুলাল, মহিলা ইউপি সদস্য শাহনাজ পারভীনসহ আরো অনেকেই প্রমূখ।
সভাপতির বক্তব্যে পাঁচবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম মাহবুব বলেন, প্রিয় নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশক্রমে স্থানীয় সরকার দিবস উদযাপনের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এদেশের বার বার দরকার। শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজকের বাংলাদেশ আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন তারা বাংলাদেশের উন্নতি কখনো চায় না।
উক্ত স্থানীয় সরকার উন্নয়ন মেলায় সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *