রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ গফরগাঁও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার কান্দিপাড়া ক্লাস্টারে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তাকে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত ঘোষণা করে।
জানা যায়, প্রতিটি বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝড়ে পড়া রোধ করণ, শতভাগ উপস্থিতি, শিক্ষার্থীদের রিডিং এন্ড রাইটিং এর দক্ষতা অর্জন, বিদ্যালয়গুলোকে বর্ণিল সাজে সজ্জিতকরণ, বিভিন্ন ধরণের ইনোভেশন আইডিয়া চালু, প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধ কর্ণার এবং শহীদ মিনার স্থাপনসহ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মোঃ সবুজ মিয়াকে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচন করা হয়েছে।
মোঃ সবুজ মিয়া ২০১৭ সালের ৩০ নভেম্বর
সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে প্রথম গফরগাঁও উপজেলায় চাকরিতে যোগদান করেন। এবং এখনো পর্যন্ত কর্মরত আছেন। যোগদান করার পর থেকেই নিজের কর্মদক্ষতায় সবার কাছেই হয়ে উঠেছেন গ্রহণযোগ্য প্রিয় ব্যক্তিত্ব হিসেবে। এ উপজেলায় তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকরি করে আসছেন ।
বিগত দিনে তিনি কান্দিপাড়া ক্লাস্টারের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পাগলা ক্লাস্টারের দায়িত্বও পালন করেছেন।
তিনি বলেন,আমার লক্ষ্য শিশুদের সার্বিক বিকাশে একাগ্রচিত্তে কাজ করা। যাতে শিশুরা যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।
ক্লাস্টারের সব বিদ্যালয়ে মহানুভবতার দেয়াল, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, বুক কর্নার, স্টুডেন্ট কাউন্সিল, স্টুডেন্ট অব দ্যা ডে, কাব কার্যক্রম, আলোকচিত্র কর্নার, ক্ষুদে ডাক্তার, শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধসহ তাদের সাথে নিয়মিত মতবিনিময় সভা করে যাচ্ছেন।
করোনাকালীন সময়ে ক্লাস্টার ভিত্তিক মেসেঞ্জার গ্রুপ তৈরি করে সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সক্রিয় যোগাযোগ। গুগল মিটের মাধ্যমে ক্লাস্টারের বিষয় ভিত্তিক শিক্ষক দিয়ে শ্রেণি ও এলাকা ভিত্তিক গ্রুপ তৈরি করে অনলাইন ক্লাস চালুকরন। শিক্ষক ও অভিভাবকদের অনলাইনে যোগাযোগে উদ্ভুদ্ধ করন।শিক্ষকদের সাথে নিয়ে এলাকা ভিত্তিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট।
এছাড়াও করোনা পরবর্তী সময়ে প্রতিটি বিদ্যালয়কে পরিস্কার পরিচ্ছন্ন করনে ও শ্রেণি পাঠদানের উপযোগী করে তুলা। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি করণকল্পে মাঠে সক্রিয় ভাবে কাজ করা। বিদ্যালয়ের অংশীজনের মা, অভিভাবক, বিদ্যুৎসাহী ব্যাক্তি, এসএমসি, পিটিএ, সমাজের এলিট পার্সনদের বিদ্যালয় কার্যক্রমে অন্তর্ভুক্ত করণে সক্রিয় ভাবে কাজ করা।
শিক্ষক -অভিভাবক, ছাত্র -শিক্ষক সম্পর্ক উন্নয়নে। বিদ্যালয়ের শ্রেণি পাঠদান কার্যক্রম সুপার ভিশন ও মনিটরিংয়ে মেন্টর হিসেবে দায়িত্ব পালনে। উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকান্ডে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।
মোঃ সবুজ মিয়া বলেন, আমি শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনীত হওয়ায় শিক্ষা বিভাগের নিকট চির কৃতজ্ঞ। আমি শতভাগ উজার করে চেষ্টা করেছি কাজ করতে। তার প্রতিদানও পেয়েছি। ভবিষ্যতেও এ ধারা যেন অব্যাহত রাখতে পারি এজন্য সকলের নিকট দোয়া চাই।