গফরগাঁওয়ে চোরাই ছাগল ও ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার, আটক – ৫

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের একটি টিম গত শনিবার রাত ৮ টা হতে পরদিন রোববার ৮ টায় পর্যন্ত থানা এলাকায় অভিযান চালিয়ে ১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা ও চোরাই ছাগল উদ্ধার সহ ২ চোরকে আটক করে।
চোরাই ছাগলের মূল্য ১২ হাজার টাকা ও ব্যাটারী চালিত অটোরিক্সায় মূল্য-৪০ হাজার টাকা হবে।
চোরেরা হলেন-উপজেলার দরি চারবাড়ীয়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে মামুন (২২) ও বীর খারুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩২)।
এদিকে একই রাতে গফরগাঁও থানার পুলিশ সিআর ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার জন্মেজয় গ্রামের নুরুল ইসলামের ছেলে সালাহউদ্দিন রুবেল (৩৫) এবং পেনেল কোডে ২ আসামী চরমছলন্দ টান মুদিপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মোঃ আঃ জলিল মিয়া (৫০) ও মৃত তফাজ্জল হোসেনের ছেলে মোঃ রতন মিয়া (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, ধৃত আসামিদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *