গফরগাঁওয়ে বানার নদী থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বানার নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (৩৮) মরদেহ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় দিকে উপজেলার টাংগাব ইউনিয়নে চাঁনপুর বাজার এলাকার মুচাবাড়ী সংলগ্ন নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
টাংগাব ইউনিয়ন বিট অফিসার এসআই মদন সিংহ উদ্ধারের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় বানার নদীর পানিতে অজ্ঞাত তরুণীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পাগলা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য তরুণীর মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব রহমান বলেন, উদ্ধারকৃত মরদেহ তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *